সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

 আমি তোমাকে চেয়েছি বলেই-

যে মানুষটা আমাকে খুব করে চেয়েছে সে আমাকে পায়নি।
আমি তোমার হতে চেয়েছি বলেই-
কারো এক আকাশ ভালোবাসা দেখেও আমি তার হইনি !
আমি তোমার চোখে প্রেম খুঁজেছি বলেই-
যার চোখে আমার জন্য এত মায়া ছিলো তার চোখে চোখ রাখিনি।
আমি তোমার হৃদয়ে ঠাঁই চেয়েছি বলেই-
যার হৃদয়ে আমার জন্য প্রণয় ছিলো তার হৃদয় ভেঙেছে!
জানো, দিনশেষে একটা জায়গায় এসে আমার আর যে মানুষটা আমাকে চেয়েছিলো দুজনের মধ্যে মিল হয়েছে - আমরা দুজন'ই নিজেদের ভালোবাসার মানুষকে অর্জন করতে পারলাম না।
কথায় আছে ''আমরা সব সময় ভুল মানুষকে ভালোবেসে ফেলি''।
এই কথাটাই বোধহয় আমাদের জীবনে খুব করে সত্যি হয়ে গেল ।
আমরা সব সময় অ-পাত্রেই ভালোবাসা দান করে ফেলি।
ভুল মানুষের উঠোনে হৃদয়ের বার্তা প্রেরণ করি,
যেন ভালোবেসে লেখা চিরকুট গুলো ভুল ডাকবাক্সে পৌঁছে যায়।
আর ডাকবাক্সেই পরিত্যক্ত হয়ে পড়ে যত্নে পাঠানো প্রেম।
তারপর, ভুল মানুষের কাছে আমাদের সঠিক ভালোবাসাগুলো হারিয়ে যায়...!
~ভুল_মানুষের_উঠোনে_সঠিক_প্রেম
লেখা: জান্নাত খুশবু

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

♥নগর বাউল জেমস্ (গুরু)-র সকল গানের তালিকা James All Songs List

 ♥নগর বাউল জেমস্ (গুরু)-র সকল গানের তালিকা:   প্রথম অ্যালবাম: স্টেশন রোড  ১. স্টেশন রোড  ২. ঝর্না থেকে নদী  ৩. একদিন ছিল উচ্ছ্বল নদী  ৪. আমায় যেতে দাও  ৫. আগের জনমে  ৬. আর নয় যুদ্ধ  ৭. যদি এমন হতো  ৮. সত্যের সুন্দর  ৯. দুঃখ কেন করো   দ্বিতীয় অ্যালবাম: অনন্যা  ১.রিকশাওয়ালা  ২. ফেরারি  ৩. দুরন্ত মেয়ে  ৪. অনন্যা  ৫. রংবাজ  ৬. রাজনীতি  ৭. পলাতক  ৮. রাতের ট্রেন  ৯. হৃদয়ের দাবিতে  ১০. টেলিফোন  ১১. তুমি জান   তৃতীয় অ্যালবাম: জেল থেকে বলছি  ১. জেল থেকে বলছি  ২. নীল আকাশ  ৩. ইচ্ছের পালক  ৪. ভাবনা  ৫. জোসি প্রেম  ৬. আমার ভালবাসা  ৭. হৃদয়ের একলা প্রান্তরে  ৮. পেশাদার খুনি  ৯. ঝড়ের রাতে  ১০. ঢাকার প্রেম  ১১. তোমাকে খুঁজি  ১২. প্রাণের শহর   চতুর্থ অ্যালবাম: পালাবে কোথায়  ১. পালাবে কোথায়  ২. প্রিয় আকাশি  ৩. নাযায়েজ  ৪. পূর্ণিমা নৃত্য  ৫. হেরেমের বন্দিনী  ৬....