শোনো বৌমা,আমার ছেলে কিন্তু তেল ঝাল মশলা বেশি খেতে পারেনা,সেই বুঝে আজ থেকে রান্নার দায়িত্ব তোমার...!! সকাল আটটায় ছেলে বেরোয়,আমি এতদিন ওর টিফিন ঠিক সময়ে করে ওকে খাইয়ে অফিস পাঠিয়েছি,আজ থেকে সংসার তোমার,সব তোমার মত করে টাইম মেনে কোরো,ছেলে কে না খেয়ে যেনো অফিস না যেতে হয়...!! আর শুনে রাখো,আমার ছেলে ওই বড়োই হয়েছে,ওর ছেলেমানুষী যায়নি,জল টাও মা কে এগিয়ে দিতে হবে তবে খাবে, তাই আজ থেকে আমার ছুটি,ওর সময় মত সব কিছু এগিয়ে দেওয়া,অফিস যাবার সময় গেঞ্জি,জাঙ্গিয়া,ওয়ালেট,বেল্ট,রুমাল সব এক জায়গায় করে রাখবে,নইলে ই রণমূর্তি,মনে থাকে যেন... বিয়ের আট দিনের মাথায় অলিভিয়া কে টানা কথা গুলো বলে হাহাহা করে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেলেন নতুন শাশুড়ি মা,যিনি অলিভিয়া কে দেখতে গিয়ে বলেছিলেন,ওনার মেয়ে নেই, তাই উনি খুব খুশি,আজ থেকে ছেলের পাশাপাশি উনি এক মেয়েরও জননী,আজ থেকে উনি অলিভিয়ার দ্বিতীয় মা..!! সকাল নয়টায় ঘুম থেকে ওঠা আদুরে মেয়েটাও ভেবেছিল,সত্যিই সে আরেকটা মা পাবে, সেও খাবারের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে, মা ফোরণ ছাড়া রান্না করতো ওর জন্য, সেও কলেজ যাওয়ার সময় তার মা মুখের গো...